২০১৯ সালে বই মেলায় সাড়া ফেলে দিয়েছিলো সিরিজের প্রথম বই এপ্রোনের অন্তরালে
সম্পূর্ণ মেডিকেল শিক্ষার্থীদের চমৎকার সব লেখায় পরিপূর্ণ ছিলো বইটি । ২০২০ সালে চলে আসে এর দ্বিতীয় সিরিজ,যেটি মনে দাগ কেটেছিলো সবার সঙ্গে দাবী রেখে যায় তৃতীয় সিরিজের।
পাঠকগণের চাহিদা মেটাতে তারই ধারাবাহিকতায় ২০২১ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হলো এর তৃতীয় সিরিজ "এপ্রোনের সাতকাহন "। লেখালেখিতেও যে পিছিয়ে নেই মেডিকেল শিক্ষার্থীরা তার স্বতস্ফুর্ত প্রমাণ এই বইটি যাতে রয়েছে অনেক অজানা ঘটনা, "এপ্রোনের সাতকাহন" বইটি অনেকজন ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াস, যার সাথে মিশে আছে তাদের জীবনের গল্প।
এবারে আরো নতুন নতুন এবং দূর্দান্ত সব লেখার পরিপ্রেক্ষিতে মেডিকেলের লেখকদের নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বইটি।
বইটির তথ্য একনজরে :
বই : এপ্রোনের সাতকাহন
লেখক : মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারবৃন্দ
সম্পাদক : ডাঃ কামরুল কানন
ধরন : মৌলিক গল্প (২৫টি)
স্টল নং : ৪৫৭
প্রকাশনী : দাঁড়িকমা।
বইমেলা ছাড়াও বইটি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে 'রকমারি ডটকম' এ, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন।
লেখক ডাঃ কামরুল ইসলাম বলেন, 'এটি একটি ব্যতিক্রমধর্মী বই। মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের প্রতিভা বিকাশই এর উদ্দেশ্য। বরাবরের মতো এবারও অনেক ভালো লাগছে। আশা করি এবারের বইমেলায়ও বেস্টসেলার হবে। পাঠকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ভালো বই কিনুন,পড়ুন। নিঃসন্দেহে "এপ্রোনের সাতকাহন " একটি চমৎকার বই। হতাশ হবেন না, ভালো লাগবে আমার বিশ্বাস।'